আগুনে কাপড়ের গুদাম পুড়ে ছাই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পুরান ঢাকার পাটুয়াটুলীতে আগুনে একটি কাপড়ের গুদাম পুড়ে গেছে। মঙ্গলবার রাত সোয়া ১০টার দিকে এই আগুন লাগে। ফায়ার সার্ভিসের কর্মীরা ভোর সাড়ে চারটায় আগুন নেভাতে সক্ষম হন।

মেসার্স করিম ট্রেডার্সের এই গুদামটি পাটুয়াটুলীর ফিরোজা ভবনের পঞ্চম তলায় অবস্থিত। দোকানের মালিক মো. আব্দুর রহিম বলেন, গুদামে পাঞ্জাবির থান কাপড় ছিল। সব পুড়ে গেছে। কাপড়ের আর্থিক মূল্য প্রায় সাত কোটি টাকা বলে তিনি জানান।

ফায়ার সার্ভিসের ডিউটি অফিসার ইন্সপেক্টর পলাশ চন্দ্র মোদক বলেন, বৈদ্যুতিক গোলযোগ থেকে আগুনটি লেগেছিল বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিট আগুন নেভানোর কাজ করে। আগুনে শুধু ওই গুদামটিরই ক্ষতি হয়েছে।