আগুনে ক্ষতিগ্রস্ত মানুষকে অনুদান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফরিদপুরের মধুখালীর আশ্রয়ণকেন্দ্রের অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ১০টি ভূমিহীন পরিবারকে অনুদান দিয়েছেন ফরিদপুর-১ আসনের সাংসদ আবদুর রহমান। গতকাল শনিবার দুপুরে সাংসদ মধুখালী উপজেলার পূর্ব গাড়াখোলা আশ্রয়ণকেন্দ্রের অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করেন। পরিদর্শনকালে তিনি প্রত্যেক পরিবারকে দুই হাজার টাকা করে অনুদান দেন। এ ছাড়া তিনি ঘর নির্মাণের জন্য ২২ বান্ডিল ঢেউটিন অনুমোদন দেন। গত বৃহস্পতিবার দুপুরে মধুখালী পূর্বগাড়াখোলায় অগ্নিকাণ্ডে আশ্রয়ণকেন্দ্রের একটি শেড পুড়ে যায়।