আগুনে ঘর ও দোকান পুড়ে গেছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রাম নগরের পশ্চিম নাসিরাবাদ এলাকার ডেবার পাড়ে গতকাল বৃহস্পতিবার বিকেলে আগুনে ছয়টি কাঁচা ঘর, চারটি দোকানঘর, রিকশা ও সিএনজিচালিত অটোরিকশার একটি গ্যারেজ পুড়ে গেছে। ফায়ার সার্ভিস সূত্র জানায়, চুলা থেকে এই আগুনের সূত্রপাত হয়। আগুনে প্রায় ১০ লাখ টাকার ক্ষতি হয়েছে।ঘটনার সত্যতা নিশ্চিত করে ফায়ার সার্ভিসের জ্যেষ্ঠ স্টেশন কর্মকর্তা ফরিদ আহমেদ চৌধুরী প্রথম আলোকে বলেন, ‘আমাদের নন্দনকানন, ডক ও আগ্রাবাদ ফায়ার স্টেশনের ছয়টি অগ্নিনির্বাপন গাড়ি গিয়ে প্রায় দেড় ঘণ্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনে।’