আগুনে চার বাংলাদেশির মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ওমানে আগুনে পুড়ে চার বাংলাদেশিসহ ছয়জন মারা গেছেন। গতকাল বুধবার ভোরে ওমানের রাজধানী মাস্কাটের ৩৫০ কিলোমিটার দূরে বুরাইমি এলাকার একটি সোফার কারখানায় আগুন লাগলে তাঁরা প্রাণ হারান।
প্রবাসীকল্যাণ মন্ত্রণালয়ের যুগ্ম সচিব (মিশন ও কল্যাণ) আজহারুল হক বিষয়টি নিশ্চিত করেছেন।