আগুনে ঝলসে গেছে চার হাজার মুরগি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলার উত্তর রাজানগর ইউনিয়নের হালিমপুর গ্রামে এক যুবকের মুরগির খামার পুড়ে ছাই হয়ে গেছে। এতে ঝলসে গেছে প্রায় চার হাজার মুরগি। গতকাল বৃহস্পতিবার ভোরে এ ঘটনা ঘটে। এলাকাবাসী জানান, হালিমপুর গ্রামের মো. ইদ্রিছ নিজ বাড়ির কাছে চার হাজার মুরগি লালন-পালনের জন্য খামার গড়ে তোলেন। এতে কয়েক বছরে তিনি স্বাবলম্বী হয়ে ওঠেন। গতকাল ভোর ছয়টায় তাঁর খামারটি আগুনে পুড়ে ছাই হয়ে যায়। এতে খামারের চার হাজার মুরগি আগুনে ঝলসে মারা যায়।মো. ইদ্রিছ জানান, খামারে অগ্নিকাণ্ডের সূত্রপাত কীভাবে হয়েছে, তিনি তা জানেন না। খবর পেয়ে ছুটে এসে খামারে আগুন জ্বলতে দেখেন তিনি। অনেক চেষ্টা করেও আগুন নিয়ন্ত্রণ করতে পারেননি স্থানীয় লোকজন। এতে তাঁর প্রায় আট লাখ টাকার ক্ষতি হয়েছে।