আগুনে তিনটি লবণ গুদাম পুড়ে গেছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রাম নগরের মাঝিরঘাটে অগ্নিকাণ্ডে তিনটি লবণের গুদাম পুড়ে গেছে। গতকাল মঙ্গলবার দুপুর সাড়ে ১২টার দিকে আগুনের সূত্রপাত হয়। আগুনে তিনটি লবণগুদামের ৪০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। পুড়ে যাওয়া লবণগুদামগুলোর মালিক হলেন বিবি সল্ট অ্যান্ড ক্র্যাসিংয়ের মমতাজুল ইসলাম, দেশ সল্টের ঠাকুর দাস সাহা ও কর্ণফুলী সল্টের দিলীপ রায়। ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, দেশ সল্টের গুদামে বৈদ্যুতিক গোলযোগ থেকে প্রথমে আগুনের সূত্রপাত হয়। পরে ফায়ার সার্ভিসের সাতটি গাড়ি আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। বেলা পৌনে দুইটার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে। সম্পূর্ণ আগুন নিভে যায় বেলা আড়াইটার দিকে। ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স চট্টগ্রাম অঞ্চলের উপসহকারী পরিচালক মো. জসিম উদ্দিন প্রথম আলোকে বলেন, ‘আগুনে ৪০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। দ্রুত ব্যবস্থা না নিলে আশপাশের আরও অন্তত চার-পাঁচটি লবণের গুদাম পুড়ে যেত।’