আগুনে দগ্ধ গৃহবধূর মৃত্যু
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
প্রতিপক্ষের দেওয়া আগুনে দগ্ধ নেত্রকোনার বারহাট্টা উপজেলার সাহতা ইউনিয়নের বড়গাঁওয়া গ্রামের ভূপেন্দ্র পালের স্ত্রী সঞ্চিতা পাল (৪০) গত মঙ্গলবার রােত মারা গেছেন।
সঞ্চিতা পালের পরিবার জানায়, বড়গাঁওয়া গ্রামের ভূপেন্দ্র পালের সঙ্গে তাঁর ছোট ভাই হরিশ চন্দ্র পালের বিরোধ চলছিল। ভূপেন্দ্র পালের অভিযোগ, হরিশ চন্দ্র পাল ও তাঁর স্ত্রী দেবী রানী পাল গত সোমবার সকােল সঞ্চিতার গায়ে কেরোসিন ঢেলে আগুন ধরিয়ে দেন। স্থানীয়রা তাঁকে উদ্ধার করে প্রথমে নেত্রকোনা আধুনিক সদর হাসপাতালে ও পরে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। মঙ্গলবার দুপুরে তাঁকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে স্থানান্তর করা হয়। সেখানেই মঙ্গলবার গভীর রাতে তাঁর মৃত্যু হয়।
এ ঘটনায় ভূপেন্দ্র মঙ্গলবার একটি মামলা করেন। ওই দিনই হরিশ চন্দ্র পালকে গ্রেপ্তার করেছে পুলিশ।