প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চট্টগ্রামের সাতকানিয়া উপজেলায় অগ্নিকাণ্ডে একটি মুদি দোকান ও গুদাম পুড়ে ছাই হয়ে গেছে। এতে নগদ টাকা, মালামালসহ প্রায় ছয় লাখ টাকার ক্ষতি হয়েছে বলে ক্ষতিগ্রস্ত দোকানের মালিক জানিয়েছেন। এ সময় আগুন নেভাতে গিয়ে হারুন, গণি ও রফিক নামের তিন ব্যক্তি আহত হয়েছেন। গতকাল সোমবার ভোর সাড়ে চারটার দিকে সাতকানিয়া পৌরসভার মুছিপট্টি এলাকায় এ ঘটনা ঘটে। সাতকানিয়া ফায়ার সার্ভিস স্টেশনের কর্মকর্তা মো. শাহাদাত হোসেন জানান, অগ্নিকাণ্ডের খবর পেয়েই তাঁদের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে আধা ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণে আনেন।