আগুনে দেড় হাজার মুরগির বাচ্চা ছাই
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মিরসরাইয়ে জমি নিয়ে পূর্বশত্রুতার জের ধরে একটি পোলট্রি খামারে প্রতিপক্ষের লোকজন আগুন দিয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। আগুনে দেড় হাজার মুরগির বাচ্চাসহ খামারটি ছাই হয়ে গেছে। গত শনিবার সন্ধ্যায় উপজেলার করেরহাট ইউনিয়নের ছত্তরুয়া এলাকার এসবি পোলট্রি খামারে এ ঘটনা ঘটে। এ ব্যাপারে খামার মালিক নূরুল হুদা ভূঞা মিরসরাই থানায় তিনজনকে আসামি করে মামলা করেছেন। মামলা সূত্রে জানা গেছে, ছত্তরুয়া গ্রামের আব্বাস উদ্দিন, শাহ জালাল, হাফেজ আলমের সঙ্গে দীর্ঘদিন ধরে নূরুল হুদার জমি নিয়ে বিরোধ চলে। শনিবার শাহ জালাল লোকজন নিয়ে খামারে আগুন ধরিয়ে দেন। এতে দেড় হাজার মুরগির বাচ্চাসহ খামারটি ছাই হয়ে যায়।