আগুনে নারীর মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রহস্যময় আগুনে দগ্ধ হয়ে শামীমা আক্তার নামে এক নারীর মৃত্যু হয়েছে। গত শনিবার সকালে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর পুলিশ ফাঁড়ির সামনে থেকে দগ্ধ অবস্থায় তাঁকে উদ্ধার করে হাসপাতালে পাঠায় পুলিশ। মারা যাওয়ার আগে শামীমা পুলিশ কর্মকর্তাদের বলেছেন, শুক্রবার গভীর রাতে ‘বদ জিন’ তাঁকে বিমানবন্দর এলাকায় নিয়ে আসে। সেই জিনের দেওয়া আগুনেই তিনি পুড়ে যান। বিমানবন্দর থানার ওসি নূরে আযম মিয়া বলেন, কীভাবে শামীমার শরীরে আগুন লাগে, তা তদন্ত করে দেখা হচ্ছে। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটের চিকিৎসকেরা জানিয়েছেন, আগুনে তাঁর শরীরের ৪৫ শতাংশ পুড়ে গিয়েছিল।