আগুনে পাঁচ লাখ টাকার ক্ষতি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রামের মিরসরাইয়ের বারৈয়ারহাট এলাকায় আগুনে চারটি বসতঘর পুড়ে গেছে। গতকাল বৃহস্পতিবার বিকেল চারটার দিকে বারৈয়ারহাট পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের আবদুল কাদের দরজিবাড়িতে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষ সূত্র জানায়, ফায়ার সার্ভিসের চট্টগ্রামের সীতাকুণ্ড ও ফেনী স্টেশন থেকে দুটি গাড়ি ঘটনাস্থলে গিয়ে সন্ধ্যা ছয়টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে। আগুনে প্রায় পাঁচ লাখ টাকার ক্ষতি হয়েছে। নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম