আগুনে পাঁচটি বাড়ি পুড়ে গেছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাঙামাটি শহরের কল্যাণপুর এলাকায় গতকাল বৃহস্পতিবার আগুনে পাঁচটি বসতবাড়ি পুড়ে গেছে। এ সময় দিগন্ত চাকমা (৪৫) নামের এক ব্যক্তির ৫৫ হাজার টাকা পুড়ে যায়। আগুনে সাত থেকে ১০ লাখ টাকার ক্ষতি হয়েছে।
বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত বলে স্থানীয়রা জানিয়েছেন।
ক্ষতিগ্রস্ত ব্যক্তিরা জানান, গতকাল সকাল ১১টায় আগুন লাগার পর পরই চারদিকে ছড়িয়ে পড়ে। এ সময় দমকল বাহিনীর কর্মীরা ঘটনাস্থলে এসে স্থানীয় লোকজনের সহায়তায় প্রায় এক ঘণ্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনেন।
দমকল বিভাগের সহকারী পরিচালক গোলাম মোস্তফা বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুন লেগেছে বলে উল্লেখ করে বলেন, স্থানীয় লোকজনের সহায়তায় ২৫ লাখ টাকার বেশি সম্পদ রক্ষা করা গেছে।