আগুনে পুড়ল ছয়টি প্রতিষ্ঠান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মৌলভীবাজারের জুড়ী উপজেলার সোনারুপা চা-বাগান এলাকায় গত শুক্রবার রাতে আগুনে পুড়ে গেছে ছয়টি ব্যবসাপ্রতিষ্ঠান। ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী ও ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, শুক্রবার রাত ১১টার দিকে সোনারুপা চা-বাগান এলাকার সহদেব রুদ্রপালের মুদির দোকানে প্রথমে আগুন লাগে। পরে তা দ্রুত আশপাশে ছড়িয়ে পড়ে। রাত পৌনে ১২টার দিকে কুলাউড়া ও বড়লেখা ফায়ার সার্ভিসের দুটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনে। ধারণা করা হচ্ছে, সৌরবিদ্যুতের ব্যাটারির বিস্ফোরণে এই আগুনের সূত্রপাত হয়।