আগুনে পুড়ে গেছে ১৫টি দোকান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর শনির আখড়ায় গতকাল শুক্রবার সকালে আগুন লেগে অন্তত ১৫টি ভাসমান দোকান পুড়ে গেছে। তবে এ ঘটনায় কেউ হতাহত হয়নি। ফায়ার সার্ভিসের ধারণা, বিড়ি বা সিগারেটের জ্বলন্ত অবশিষ্টাংশ থেকে আগুনের সূত্রপাত হয়ে থাকতে পারে।
ফায়ার সার্ভিসের সূত্র জানায়, গতকাল সকাল আটটার দিকে শনির আখড়ার বাঁশপট্টি এলাকায় অধ্যক্ষ এরশাদুল্লাহ সড়কে সারিবদ্ধ কয়েকটি ভাসমান দোকানের একটিতে আগুন ধরে যায়।
সূত্র জানায়, পরে আগুন অন্য দোকানগুলোতেও ছড়িয়ে পড়ে। খবর পেয়ে পোস্তগোলা ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে সকাল নয়টার দিকে আগুন নিভিয়ে ফেলে।