আগুনে পুড়ে ছয়টি গরুর মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কিশোরগঞ্জের তাড়াইল উপজেলার চিকনী গ্রামে গত সোমবার রাতে আগুনে পুড়ে আবু তাহের নামের এক ব্যক্তির ছয়টি গরু মারা গেছে। রাতে গোয়ালে মশা তাড়ানোর ধোঁয়া থেকে আগুনের সূত্রপাত্র হয়। আগুনে চারটি ষাঁড় ও দুটি গাভি দগ্ধ হয়ে মারা যায়। খবর পেয়ে গতকাল মঙ্গলবার সকালে তাড়াইল উপজেলা পরিষদের চেয়ারম্যান কামাল উদ্দিন ভূঞা, স্থানীয় ইউপি চেয়ারম্যান আশিকুর রহমান ঘটনাস্থল পরিদর্শন করেন। পরে মৃত গরুগুলোকে বাড়ির সামনে বেতাই নদীতে ভাসিয়ে দেওয়া হয়েছে। আবু তাহের প্রথম আলোকে বলেন, ‘আমার ছয়টি গরুর দাম অন্তত দেড় লাখ টাকা। আগুনে আমার সবকিছু শেষ কইর্যা দিছে।’