আগুনে পুড়ে তরুণের মৃত্যু
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কক্সবাজারের পেকুয়া উপজেলার সদর ইউনিয়নের পূর্ব গোঁয়াখালী গ্রামে একটি মুদির দোকানে আগুন লাগার ঘটনায় মোহাম্মদ তারেক (১৮) নামের এক তরুণ মারা গেছেন। গতকাল বুধবার রাত ১২টার দিকে এ ঘটনা ঘটে।
তারেকের বাবা আবুল কাশেম পুড়ে যাওয়া দোকানটির মালিক।
স্থানীয় বাসিন্দা নেজামউদ্দিনের ভাষ্য, গতকাল রাত ১২টার দিকে দোকানটিতে আগুন লাগে। এ সময় দোকানের ভেতর ঘুমিয়ে থাকায় তারেক পুড়ে মারা যান।
পেকুয়া ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা মো. ইব্রাহিমের ভাষ্য, বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুন লেগে থাকতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। আগুন লাগার ঘটনায় ক্ষয়ক্ষতির পরিমাণ পরে জানা যাবে।