আগুনে পুড়ে মারা গেছে আটটি গরু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নাটোরের বনপাড়ায় একটি গরুর খামার আগুনে পুড়ে মারা গেছে আটটি বিদেশি গরু। গত মঙ্গলবার রাতে বড়াইগ্রাম উপজেলার বনপাড়ায় সাহাদাত হোসেনের মহসীন এগ্রো ফার্মে এ ঘটনা ঘটে। খবর পেয়ে নাটোর থেকে ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে স্থানীয় লোকজনের সহযোগিতায় প্রায় এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনেন। রাতে খামারে আগুন দেখে স্থানীয় লোকজন চিৎকার শুরু করেন। এ সময় আশপাশের লোকজন ছুটে এসে ফায়ার সার্ভিসে খবর দেন ও আগুন নেভানোর চেষ্টা করেন। মুহূর্তের মধ্যেই আগুন গোটা খামারে ছড়িয়ে পড়ে। পরে ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনেন। কিন্তু এর মধ্যে খামারে থাকা আটটি বিদেশি গরু পুড়ে মারা যায়।