প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নারায়ণগঞ্জ সদর উপজেলায় একটি বসতঘরে আগুন লেগে আবুল ব্যাপারী (৬৫) নামের কাপড় ব্যবসায়ীর মৃত্যু হয়েছে। গতকাল শনিবার সকাল ছয়টার দিকে ফতুল্লার পিলকুনি এলাকায় এ ঘটনা ঘটে। আবুল ব্যাপারী ওই এলাকার মৃত আমিন উদ্দিন ব্যাপারীর ছেলে। আবুল ব্যাপারীর স্ত্রী জবুনা বেগম জানান, সকাল ছয়টার দিকে বাড়িতে স্বামী আবুল ব্যাপারীকে ভাত খেতে দেন তিনি। অল্প কিছু ভাত খাওয়ার পর স্বামী আবুল ব্যাপারী তাঁর কাছে রুটি খেতে চান। তিনি রুটি আনার জন্য দোকানে যান এবং ফিরে আসার পথে শুনতে পান তাঁর বাড়িতে আগুন লেগেছে। এতে তাঁদের দুটি ঘর আগুনে পুড়ে যায় ও স্বামী আবুল ব্যাপারী পুড়ে অঙ্গার হয়ে যান।