আগুনে পুড়ে মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফরিদপুর সদরের কানাইপুরে আগুন পোহাতে গিয়ে অগ্নিদগ্ধ হয়ে মারা গেছেন দীপা কর্মকার (৮৫) নামের এক নারী। গত বুধবার দিবাগত রাত দেড়টার দিকে কানাইপুর ইউনিয়নের ভাটি কানাইপুর গ্রামে এ ঘটনা ঘটে। তিনি তাঁর ছেলে সুকুমার কর্মকারের সঙ্গে থাকতেন। কানাইপুর ইউপি চেয়ারম্যান ফকির মো. বেলায়েত হোসেন বলেন, রাতে মালসার মধ্যে কাঠের কয়লার আগুন পোহাচ্ছিলেন দীপা কর্মকার। একপর্যায়ে তাঁর পরনের কাপড়ে আগুন ধরে যায়। এতে তিনি মারাত্মক দগ্ধ হন। দ্রুত তাঁকে উদ্ধার করে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে আনা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় ভোরে তাঁর মৃত্যু হয়।