আগুনে পুড়েছে আট দোকান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার ভূজপুর কাজিরহাট বাজারে গত মঙ্গলবার রাতে অগ্নিকাণ্ডে আটটি দোকান পুড়ে গেছে। কাজিরহাট ব্যবসায়ী কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক মো. লোকমান হোসেন জানান, মঙ্গলবার দিবাগত রাত আড়াইটার দিকে বাজারে নুরুল ইসলামের মুরগির খামারের পেছনে আগুন জ্বলতে দেখা যায়। স্থানীয় লোকজন আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে। আগুনে মো. সোহেল, মো. তসলিম, আবুল বশর, আমিনুল হুদা, নুরুল গণি, নুরুল ইসলাম, প্রদীপ বণিক, বাবুল শীলের দোকান পুড়ে যায়। ফায়ার সার্ভিসের ফটিকছড়ির ভারপ্রাপ্ত স্টেশন কর্মকর্তা সমীরণ দাশগুপ্ত বলেন, খবর পেয়ে তাঁরা ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন। তিনি বলেন, শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে।