প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চট্টগ্রাম নগরের চান্দগাঁও থানার খেজুরতলা রেলওয়ে বস্তিতে আগুনে লেগে ১৪টি কাঁচা বসতঘর পুড়ে গেছে। গত সোমবার গভীর রাতে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। আগুনে আনুমানিক ১০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস। চট্টগ্রাম ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপসহকারী পরিচালক মো. জসিমউদ্দিন বলেন, রাত আড়াইটার দিকে বৈদ্যুতিক গোলযোগের কারণে আগুনের সূত্রপাত হয়। খবর পেয়ে কালুরঘাট ও চন্দনপুরা ফায়ার স্টেশনের চারটি গাড়ি ঘটনাস্থলে গিয়ে আগুন নেভানোর কাজ শুরু করে।