প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কক্সবাজারের পেকুয়া উপজেলার টৈটং সীমান্ত সেতুসংলগ্ন কুমেরপাড়া এলাকায় ছয়টি বসতঘর পুড়ে গেছে। গতকাল শুক্রবার বেলা সাড়ে ১১টার দিকে এ ঘটনা ঘটে। পেকুয়া ফায়ার সার্ভিস স্টেশনের কর্মকর্তা মো. ইব্রাহিম জানান, একটি রান্নাঘরের চুলা থেকে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। দমকা বাতাসের কারণে আগুন পাশের আরও পাঁচটি বসতঘরে ছড়িয়ে পড়ে। এতে ছয়টি বসতঘর পুড়ে যায়। তিনি বলেন, অগ্নিকাণ্ডে অন্তত ৩০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।