আগুনে পুড়েছে তিন বসতঘর
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চট্টগ্রামের হাটহাজারী উপজেলার মোহাম্মদপুর এলাকায় পাঠানবাড়িতে আগুনে তিনটি বসতঘর পুড়ে গেছে। গত বৃহস্পতিবার গভীর রাতে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। বিভাগীয় ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক জসিম উদ্দিন প্রথম আলোকে জানান, রান্নার চুলা থেকে আগুনের সূত্রপাত হয়। হাটহাজারী ফায়ার সার্ভিস স্টেশন থেকে একটি গাড়ি ঘটনাস্থলে যায়। প্রায় দুই ঘণ্টা চেষ্টার পর রাত পৌনে তিনটার দিকে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন ফায়ার সার্ভিসের কর্মীরা। তিনি জানান, অগ্নিকাণ্ডে জাফর, মহিউদ্দিন ও নুরুল হকের একটি করে বসতঘর পুড়ে যায়। এতে ক্ষয়ক্ষতির পরিমাণ নয় লাখ টাকা।