আগুনে পুড়েছে নাটোরের গণগ্রন্থাগার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নাটোর শহরের ভবানীগঞ্জ এলাকায় সরকারি গণগ্রন্থাগারে আগুন লেগে মূল্যবান সব বই ও আসবাব পুড়ে গেছে। আজ রোববার সকাল ছয়টার দিকে এ ঘটনা ঘটে।
নাটোর ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা আবদুর রউফ বলেন, সকালে গণগন্থাগারের ভেতরে আগুন জ্বলতে দেখে স্থানীয়রা ফায়ার সার্ভিসে খবর দেয়। এরপর ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে সকাল সাতটার দিকে আগুন নিয়ন্ত্রণে আনেন। তবে, আগুনে গ্রন্থাগারের বইপত্র ও আসবাব পুড়ে গেছে। আগুনের কারণ প্রাথমিকভাবে নিশ্চিত হওয়া যায়নি বলে জানান ফায়ার সার্ভিসের ওই কর্মকর্তা।
নাটোর সদর থানার উপপরিদর্শক (এসআই) মোহাম্মদ আবু তাহের জানান, আগুনের ঘটনার সঙ্গে নাশকতার সংশ্লিষ্টতা আছে কি না, পুলিশ তা খতিয়ে দেখছে।