প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চট্টগ্রাম নগরের সদরঘাট থানাধীন আনু মাঝিরঘাট এলাকায় কাঁচা কলোনি নামের একটি বস্তিতে আগুন লেগে ২৭টি কাঁচা বসতঘর পুড়ে গেছে। গতকাল সোমবার বেলা ১১টার দিকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। আগুনে আনুমানিক ১০ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস। চট্টগ্রাম ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের আগ্রাবাদ নিয়ন্ত্রণকক্ষের অপারেটর বিশান্তর বড়ুয়া জানান, বস্তিতে একটি রান্নার চুলা থেকে আগুনের সূত্রপাত হয়। আগুনে ২৭টি বসতঘর পুড়ে যায়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের চারটি গাড়ি ঘটনাস্থলে যায়। প্রায় পৌনে দুই ঘণ্টা পর আগুন নেভানো সম্ভব হয়। আগুনে কোনো হতাহত নেই।
নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম