আগুনে পুড়েছে ৬টি দোকান
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলায় এক অগ্নিকাণ্ডের ঘটনায় ছয়টি দোকান পুড়ে গেছে। এতে প্রায় ২০ লাখ টাকার মালামাল পুড়ে গেছে। গতকাল সোমবার সকালে উপজেলার বাবুনগর গ্রামের বোর্ডস্কুল এলাকায় এ ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানান, গতকাল সকাল সাড়ে সাতটার দিকে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে সৃষ্ট আগুনে ওই এলাকার হাজি আজিজুর রহমান মার্কেটের চিকিৎসক নেজাম উদ্দিনের ফার্মেসি, দিদারুল আলমের মুদি ও মুরগির সেলস সেন্টার, তৈয়ব সওদাগরের চায়ের দোকান, বিশ্বনাথ বাবুর টেইলার্স ও অজিত শীলের সেলুরের দোকানটি পুড়ে ছাই হয়ে যায়। স্থানীয় লোকজনের এক ঘণ্টা প্রাণান্ত চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। স্থানীয় দৌলতপুর ইউনিয়ন পরিষদ (ইউপি) চেয়ারম্যান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এতে ক্ষতির পরিমাণ আনুমানিক ২০ লাখ টাকা। তিনি ক্ষতিগ্রস্ত ব্যক্তিদের সর্বাত্মক সহায়তার আশ্বাস দেন।