আগুনে পুড়েছে ৯ ঘর
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চট্টগ্রামের ফটিকছড়িতে অগ্নিকাণ্ডে নয়টি বসতঘর পুড়ে গেছে। গতকাল মঙ্গলবার সকালে উপজেলার সমিতিরহাট ইউনিয়নের মধ্যম নিশ্চিন্তাপুর গ্রামে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানান, সকাল সাড়ে দশটার দিকে আগুন জ্বলতে দেখে এলাকার লোকজন ছুটে এসে আগুন নেভানোর চেষ্টা চালান।