আগুনে পুড়ল গাছ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কক্সবাজারের রামু উপজেলার গর্জনিয়া ইউনিয়নের থোয়াঙ্গীরকাটা গ্রামে গত শুক্রবার দিবাগত রাত আড়াইটার দিকে দুর্বৃত্তরা আগুনে ধ্বংস করেছে পাঁচ একর বাগানের সহস্রাধিক গাছ। এ সময় আরও কয়েক শ গাছ আংশিক ক্ষতিগ্রস্ত হয়।

এ ব্যাপারে রামু থানায় সাধারণ ডায়েরি করা হয়েছে।