আগুনে পুড়ল ছয়টি দোকান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নোয়াখালীর কবিরহাট উপজেলার ধানসিঁড়ি ইউনিয়নের বেপারিরহাট বাজারে ভয়াবহ এক অগ্নিকাণ্ডে ছয়টি দোকান পুড়ে গেছে। গত বৃহস্পতিবার দিবাগত রাত দেড়টার দিকে এ ঘটনা ঘটে। ব্যবসায়ীদের দাবি, অগ্নিকাণ্ডে প্রায় ২০ লাখ টাকার ক্ষতি হয়েছে। পুড়ে যাওয়া দোকানের মধ্যে রয়েছে মুদি, মনিহারি, কাপড়, চায়ের দোকান ও একটি গ্যারেজ।

স্থানীয় লোকজনের ভাষ্য, অটোরিকশার একটি গ্যারেজ থেকে আগুনের সূত্রপাত ঘটে। মুহূর্তের মধ্যে আগুন আশপাশের দোকানে ছড়িয়ে পড়ে। খবর পেয়ে জেলা শহর মাইজদী থেকে ফায়ার সার্ভিসের কর্মীরা গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন।

বাজারের ব্যবসায়ী মো. খোকন বলেন, গ্যারেজে সাতটি ব্যাটারিচালিত ইজিবাইক, তিনটি সিএনজিচালিত অটোরিকশা, একটি মোটরসাইকেল ও আটটি বাইসাইকেল পুড়ে গেছে।

কবিরহাট থানার ওসি মির্জা মোহাম্মদ হাছান বলেন, গ্যারেজে ইজিবাইকের ব্যাটারিতে চার্জ দেওয়ার সময় বৈদ্যুতিক গোলযোগ থেকে আগুন লাগে।