আগুনে পুড়ল তিন বসতঘর
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চট্টগ্রাম নগরের কোতোয়ালি থানার পাথরঘাটা ব্রিক ফিল্ড রোডের বড়ুয়া কলোনিতে আগুনে তিনটি কাঁচা বসতঘর পুড়ে গেছে। আজ মঙ্গলবার দুপুরে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।
ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স চট্টগ্রামের উপসহকারী পরিচালক আবদুল মালেক জানান, রান্নার চুলার আগুন থেকে বেলা সাড়ে বারোটার দিকে আগুনের সূত্রপাত হয়। খবর পেয়ে নন্দনকানন, লামারবাজার ও আগ্রাবাদ ফায়ার স্টেশনের ছয়টি গাড়ি ঘটনাস্থলে যায়। বেলা দেড়টার দিকে আগুন নেভানো সম্ভব হয়। আগুনে তিনজন মালিকের তিনটি কাঁচা বসতঘর পুড়ে গেছে। তবে কেউ হতাহত হননি।