আগুনে পুড়ল দোকান
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চট্টগ্রামের সাতকানিয়া পৌরসভার আনুফকির দোকান এলাকায় গতকাল সোমবার আগুনে পাঁচটি দোকান পুড়ে গেছে। অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত দোকানিরা হলেন, হাবিব উল্লাহ, মো. নুরুন্নবী, আবদুর রহমান, মো. ওসমান গণি ও নবী হোসেন। প্রত্যক্ষদর্শী ও ফায়ার সার্ভিস সূত্র জানায়, দুপুর দেড়টার দিকে নবী হোসেনের চায়ের দোকান থেকে অগ্নিকাণ্ডের সূত্রপাত ঘটে। আগুন দ্রুত পাশের কয়েকটি দোকানে ছড়িয়ে পড়ে। এতে পাঁচটি দোকান পুড়ে যায়। ফায়ার সার্ভিসের কর্মী ও এলাকাবাসী প্রায় দেড় ঘণ্টার চেষ্টায় আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আনেন। ক্ষতিগ্রস্ত মুদি দোকানদার মো. নুরুন্নবী প্রথম আলোকে বলেন, ‘অগ্নিকাণ্ডে তাঁদের প্রায় ১০ লাখ টাকার ক্ষতি হয়েছে।’