প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চট্টগ্রাম নগরের কাপাসগোলা এলাকায় আগুনে একটি ওষুধের দোকান পুড়ে গেছে। গত মঙ্গলবার দিবাগত রাত আড়াইটার দিকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এ ঘটনায় কেউ হতাহত হননি। ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স চট্টগ্রামের উপসহকারী পরিচালক মো. জসিম উদ্দিন বলেন, অগ্নিকাণ্ডের খবর পেয়ে চন্দনপুরা ফায়ার স্টেশনের দুটি গাড়ি ঘটনাস্থলে গিয়ে রাত তিনটার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে। বৈদ্যুতিক গোলযোগ থেকে এ ঘটনা ঘটেছে।