আগুনে পুড়ল বস্তির ৩০ ঘর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মিরপুরের বাউনিয়াবাদ বস্তিতে গতকাল শুক্রবার অগ্নিকাণ্ডে ৩০টি বসতঘর পুড়ে গেছে। এতে হতাহতের কোনো ঘটনা ঘটেনি। ফায়ার সার্ভিসের আটটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নেভায়।
ফায়ার সার্ভিসের পরিদর্শক পলাশ চন্দ্র মোদক প্রথম আলোকে বলেন, বৈদ্যুতিক গোলযোগ থেকে বস্তির একটি ঘরে আগুন লাগে। পরে তা অন্য ঘরগুলোয় ছড়িয়ে পড়ে। রাত সাড়ে তিনটার দিকে খবর পাওয়ার পর ফায়ার সার্ভিস কর্মীরা ঘটনাস্থলে যান। সকাল পৌনে ছয়টার দিকে আগুন নেভে। আনুমানিক তিন লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানান তিনি।
এর আগে গত বৃহস্পতিবার ভোররাতে মোহাম্মদপুরের বাঁশবাড়ি বস্তিতে আগুন লেগে শতাধিক ঘর পুড়ে যায়। এতে কেউ হতাহত হয়নি।