আগুনে পুড়ল ১২টি দোকান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যশোরের মনিরামপুর উপজেলার পাড়দীয়া বাজারে আগুন লেগে ১২টি দোকান পুড়ে গেছে। ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা বলেন, বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে গতকাল শনিবার ভোরে এ আগুন লাগে। মুহূর্তের মধ্যে বেশ কয়েকটি দোকানে আগুন ছড়িয়ে পড়ে। ক্ষয়ক্ষতির পরিমাণ আনুমানিক ২০ লাখ টাকা। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কামরুল হাসান বলেছেন, অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ব্যক্তিদের সাহায্যের জন্য জেলা প্রশাসক বরাবর আবেদন করা হয়েছে।