আগুনে পুড়ল ১৪ বসতঘর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রাম নগরের টাইগারপাস রেলওয়ে কলোনির কুয়ারপাড় বস্তিতে অগ্নিকাণ্ডে ১৪টি কাঁচা বসতঘর পুড়ে গেছে। গত সোমবার দিবাগত রাত সোয়া দুইটার দিকে এ ঘটনা ঘটে।
ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের চট্টগ্রামের উপসহকারী পরিচালক মো. কামাল উদ্দিন ভূঁইয়া জানান, অগ্নিকাণ্ডের খবর পেয়ে আগ্রাবাদ, নন্দনকানন ও বন্দর ফায়ার স্টেশনের মোট ১১টি গাড়ি ঘটনাস্থলে যায়। প্রায় ২ ঘণ্টা চেষ্টার পর ভোর সোয়া চারটার দিকে আগুন নেভানো সম্ভব হয়। আগুনের কারণ সম্পর্কে তাৎক্ষণিকভাবে কিছু জানা যায়নি। আগুনে দুই কক্ষবিশিষ্ট ১৪টি কাঁচা বসতঘর পুড়ে গেছে।
কামাল উদ্দিন ভূঁইয়া বলেন, অগ্নিকাণ্ডে প্রায় তিন লাখ টাকার ক্ষতি হয়েছে।