আগুনে পুড়ল ১৮টি ঘর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গাজীপুরের কালিয়াকৈর উপজেলার আন্ধারমানিক এলাকায় গত সোমবার রাতে আগুনে একটি কলোনির ১৮টি ঘর পুড়ে গেছে। কালিয়াকৈর ফায়ার সার্ভিসের জ্যেষ্ঠ স্টেশন কর্মকর্তা অপূর্ব বল বলেন, আন্ধারমানিক এলাকার খোরশেদ আলমের মালিকানাধীন কলোনিতে সোমবার রাত সোয়া আটটার দিকে আগুন লাগে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিটের কর্মীরা গিয়ে এক ঘণ্টার চেষ্টায় আগুন নেভান। আগুনে কলোনির টিনের তৈরি ১৮টি ঘর ও মালামাল পুড়ে গেছে।