আগুনে পুড়ে গৃহবধূর মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নীলফামারীতে আগুনে পুড়ে মৃত্যু হয়েছে গৃহবধূ লাবণ্য রানী রায়ের (৩৫)। গত বৃহস্পতিবার বিকেলে জেলা সদরের ইটাখোলা ইউনিয়নের পাটোয়ারীপাড়া গ্রামে তাঁর স্বামীর বাড়িতে এ ঘটনা ঘটে। এলাকাবাসী জানান, প্রায় পাঁচ বছর আগে কল্যাণ কুমার রায়ের (৩৮) সঙ্গে দিনাজপুরের খানসামা উপজেলার গোয়াল দীঘি গ্রামের লাবণ্য রানী রায়ের বিয়ে হয়। তাঁদের সাড়ে তিন বছর বয়সের একটি ছেলে রয়েছে। কল্যাণ কুমার রায় জানান, পরিবারের অন্য সদস্যদের অগোচরে ঘরের দরজা-জানালা বন্ধ করে লাবণ্য গায়ে আগুন দিয়ে আত্মহত্যা করেছেন। পুলিশ জানায়, ঘরে আগুন জ্বললেও ঘরের ভেতর থাকা সোফা, খাটের ওপরের বিছানাসহ অন্যান্য আসবাব ও কাপড় অক্ষত রয়েছে। লাবণ্যের শরীর ছাড়া ঘরের অন্য কোথাও আগুনের আঁচ পড়েনি। এ কারণে ঘটনাটি রহস্যজনক বলে মনে হচ্ছে।