আগুনে পুড়ে গেছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গাজীপুর সদর উপজেলার কোনাবাড়ী ইউনিয়নের জরুন এলাকায় গত বুধবার গভীর রাতে একটি মার্কেটে অগ্নিকাণ্ডে আটটি দোকানের মালামাল পুড়ে গেছে। মার্কেটের ব্যবসায়ী ও দমকল বাহিনীর ভাষ্যমতে, রাত তিনটার দিকে মার্কেটের সজীব ইলেকট্রনিকসে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যে আগুন সজীব ইলেকট্রনিকসসহ আটটি দোকানে ছড়িয়ে পড়ে। খবর পেয়ে গাজীপুর দমকল বাহিনীর কর্মীরা এসে প্রায় আড়াই ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন।