আগুনে পুড়ে গেছে নয়টি বিকল বাস

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর যাত্রাবাড়ীর মাতুয়াইলে গতকাল শনিবার বিকেলে আগুনে পুড়ে গেছে নয়টি বিকল ও পরিত্যক্ত বাস। তবে এতে কেউ হতাহত হয়নি।ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পাশে মাতুয়াইল মা ও শিশু হাসপাতালের পেছনে একটি ফাঁকা জমিতে ১৯টি বিকল বাস রাখা ছিল। গতকাল বিকেল পৌনে তিনটার দিকে হঠাৎ একটি বাসে আগুন ধরে যায়। ওই বাসটি থেকে আগুন খুব দ্রুত ছড়িয়ে পড়ে পাশেরটিতে। ফায়ার সার্ভিসের কর্মীরা আগুন নেভানোর আগ পর্যন্ত এভাবে নয়টি বাস ভস্মীভূত হয়। ফায়ার সার্ভিসের ডেমরা ও পোস্তগোলা ফায়ার স্টেশনের চারটি ইউনিট প্রায় এক ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।ফায়ার সার্ভিস সূত্র জানায়, বিড়ি বা সিগারেটের আগুন থেকে অগ্নিকাণ্ডের সূত্রপাত বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। এতে ৩৬ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে প্রাথমিক হিসাবে জানা গেছে।যাত্রাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এম আবুল কাশেম জানান, বাসগুলো তিন-চার বছর ধরে পড়ে ছিল।