আগুনে পুড়ে গেছে ৬ বসতঘর
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চট্টগ্রামের পটিয়ার কেলিশহর পূর্ব রতনপুর সিকদারবাড়িতে গত শনিবার দিবাগত রাতে অগ্নিকাণ্ডে পাঁচটি ও গতকাল রোববার পৌরসভার বাহুলী গ্রামে একটি বসতঘর পুড়ে গেছে। স্থানীয় সূত্র জানায়, শনিবার দিবাগত রাত তিনটার দিকে পূর্ব রতনপুর সিকদারবাড়িতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এতে আবুল কাসেম, আবদুল খালেক, জায়দুল হক, মোহাম্মদ আমিন ও আবু আহমদের বসতঘর পুড়ে যায়। স্থানীয় লোকজনের সহায়তায় ফায়ার সার্ভিসের কর্মীরা আগুন নিয়ন্ত্রণে আনেন। ইউপি চেয়ারম্যান জসিম উদ্দিন বলেন, বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। আগুনে ১২ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়।