আগুনে পুড়ে ছটফটাচ্ছে শিশুটি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আগুনে পুড়ে ঝলসে গেছে শিশু খায়রুলের (৪) পুরো শরীর। সাত দিন ধরে কুড়িগ্রাম সদর হাসপাতালে ভর্তি হয়ে যন্ত্রণায় ছটফট করছে। চিকিৎসক জরুরি ভিত্তিতে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তির জন্য পরামর্শ দিলেও দিনমজুর পরিবারটি টাকার অভাবে চিকিৎসার জন্য ঢাকা যেতে পারছে না।স্থানীয় মানুষ জানান, কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলার চরাঞ্চল নারায়ণপুর। ওই চরের দরিদ্র দিনমজুর মুসা আলীর (৫০) নিজের কোনো জায়গাজমি নেই। তাই নারায়ণপুর উচ্চবিদ্যালয়ের পাশে দুটি ছাপরা তুলে পরিবারের সদস্যদের নিয়ে বসবাস করছেন। মুসা আলী ১০ মার্চ সকালে কাজে যান। স্ত্রী হনুফা বেগম দুপুর ১২টার দিকে শিশু খায়রুলকে বাড়িতে রেখে নদীতে গোসল করতে যান। এ সময় বাড়িতে আগুন লাগে। ঘরগুলো ছিল কাশিয়ার ছাপরা। নিমিষে পুড়ে ছাই হয়ে যায়। শিশু খায়রুল তখন ঘরেই ছিল। এ সময় পাশের বিজিবি ক্যাম্পের সদস্যরা দ্রুত এসে শিশুটিকে রক্ষা করেন। আগুনে শিশুটির সারা শরীর পুড়ে গেলে নৌকায় করে সন্ধ্যায় কুড়িগ্রাম সদর হাসপাতালে নেওয়া হয়। সার্জারি কনসা-লটেন্ট আনোয়ার হোসেন চিকিৎসা দিয়ে শিশুটিকে রংপুরে রেফার্ড করেন। কিন্তু সংগতি না থাকায় মুসা আলী যেতে পারছেন না।মুসা আলী বলেন, ‘চোখের সামনে ছাওয়ার এই অবস্থা দেখি কার ভালো নাগে বাহে। বাড়িত ছাওয়াগুলা পাটখড়ি দিয়া ছাপরা তুলি আছে। ঘর তুলমো, সে উপায় নাই। কী খাবার নাগছে আল্লা জানে।’কুড়িগ্রাম হাসপাতালের আবাসিক চিকিৎসক নজরুল ইসলাম জানান, ‘শিশুটির অবস্থা ভালো না। চিকিৎসা চালিয়ে যাচ্ছি। তবে জরুরি ভিত্তিতে তাকে ঢাকা মেডিকেল কলেজের বার্ন ইউনিটে ভর্তি করা প্রয়োজন। কিন্তু পরিবারটি এতই দরিদ্র যে টাকার অভাবে যেতে পারছে না।