প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চট্টগ্রাম নগরের কলসিরদীঘির পাড় এলাকায় আগুনে ১০টি বসতঘর ও ১১টি দোকান পুড়ে গেছে। গত মঙ্গলবার দিবাগত রাত তিনটার দিকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। আগুনে ১০ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে ভুক্তভোগী ব্যক্তিদের দাবি। বিভাগীয় ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক এম এ মালেক জানান, বৈদ্যুতিক গোলযোগ থেকে আগুনের সূত্রপাত হয়। দুটি ফায়ারস্টেশনের চারটি গাড়ি দুই ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। তবে এতে কেউ হতাহত হয়নি। আগুনে শামসুদ্দিনের ১০টি কাঁচা বসতঘর পুড়ে গেছে।