আগুনে পুড়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তার মৃত্যু
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রাজধানীর কাঁটাবনে আগুনে পুড়ে মারা গেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার ভবনের প্রধান সহকারী (শিক্ষার্থী শাখা) হাসিনা ফেরদৌস (২৬)। গতকাল বিকেলে রান্নাঘরে চুলা জ্বালানোমাত্র পুরো ঘরে আগুন জ্বলে ওঠে। এতে ঝলসে যায় তাঁর শরীর। পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে নেওয়া হলে চিকিৎসকেরা তাঁকে মৃত ঘোষণা করেন।স্বজনেরা জানান, হাসিনার বাবা আমিনুল হক ঢাকা বিশ্ববিদ্যালয়ে চাকরি করতেন। তিন বোন ও এক ভাইয়ের মধ্যে হাসিনা দ্বিতীয়। তাঁদের গ্রামের বাড়ি বগুড়ার গাবতলীতে।নিউমার্কেট থানা পুলিশ জানিয়েছে, গ্যাসের লিকেজ থেকে ঘরময় গ্যাস ছড়িয়ে থাকার কারণে এ দুর্ঘটনা ঘটতে পারে।