প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ফরিদপুরের সদর উপজেলার কানাইপুর ইউনিয়নের মৃগী গ্রামে আগুন লেগে এক ব্যবসায়ীর তিনটি ঘর পুড়ে ছাই হয়ে গেছে। গত শুক্রবার দিবাগত রাত আড়াইটার দিকে ক্ষুদ্র ব্যবসায়ী মালেক শেখের বসতবাড়ির রান্নাঘর থেকে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যে আগুন আশপাশের ঘরে ছড়িয়ে পড়ে। ফরিদপুর থেকে ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছার আগেই আগুনে তিনটি ঘর পুড়ে ছাই হয়ে যায়। ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যরা বর্তমানে খোলা আকাশের নিচে ঠাঁই নিয়েছেন। কানাইপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান ফকির মো. বেলায়েত হোসেন বলেন, ক্ষতিগ্রস্ত পরিবারকে আর্থিক সহায়তা করা হবে।