আগুনে পুড়ে দুই ছাত্রীর মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঠাকুরগাঁওয়ের হরিপুর উপজেলার মশানগাঁও গ্রামে দুই ছাত্রী অগ্নিদগ্ধ হয়ে মারা গেছে। তারা হলো মোসলেমউদ্দীন ডিগ্রি কলেজের মানবিক বিভাগের দ্বাদশ শ্রেণীর ছাত্রী আনিছা আকতার ও মশানগাঁও উচ্চবিদ্যালয়ের অষ্টম শ্রেণীর ছাত্রী বৃষ্টি। গ্রামবাসী ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, গত সোমবার রাত সাড়ে ১১টার দিকে গ্রামের আনোয়ার হোসেনের গোয়ালঘরের মশা তাড়াতে ধোঁয়া ব্যবহার করা হয়। ধোঁয়ার জন্য তৈরি কুণ্ডলী থেকে আগুনের সূত্রপাত। গোয়ালঘরের সঙ্গে শোবার ঘরে আনিছা ও বৃষ্টি ঘুমাচ্ছিল। সেখানেই অগ্নিদগ্ধ হয়ে তারা মারা যায়। একই ঘটনায় আবেদ আলী (৬৫) আহত হন। তাঁকে হরিপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। হরিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) যতীন্দ্রনাথ রায় ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।