আগুনে পুড়ে নারীর মৃত্যু
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কুড়িগ্রামের রৌমারী উপজেলায় আগুনে পুড়ে এক নারী গতকাল শুক্রবার মারা গেছেন। এ সময় আগুন থেকে বাঁচাতে গিয়ে তাঁর জামাই দগ্ধ হয়েছেন। গত বৃহস্পতিবার রাতে নমদাসপাড়া গ্রামে ওই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
ওই নারীর নাম আমেশ্বরী দাস (৬৫)। তাঁর বাড়ি নমদাসপাড়া গ্রামে। তাঁর জামাইয়ের নাম রঘুরাম দাস (৪০)। তাঁকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
স্বজনেরা বলেন, আমেশ্বরী দাস বৃহস্পতিবার সন্ধ্যায় ঠান্ডার কারণে ঘরে আগুন জ্বালিয়ে শুয়ে পড়েন। রাতে আমেশ্বরীর শাড়িতে আগুন লেগে শরীরে ছড়িয়ে পড়ে। চিৎকারে এগিয়ে এসে আগুন নেভানোর চেষ্টা করলে রঘুরামের শরীরেও আগুন ধরে।