আগুনে পুড়ে বৃদ্ধার মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গাজীপুরের কালীগঞ্জ উপজেলার বক্তারপুর ইউনিয়নের ব্রাহ্মণগাঁও এলাকায় ফাতেমা বেগম (৯০) নামের এক নারী নিজ ঘরে আগুনে পুড়ে মারা গেছেন। তিনি ওই এলাকার ছাবুদ আলী মোল্লার স্ত্রী।

থানা-পুলিশ ও এলাকাবাসী সূত্র জানায়, ফাতেমা বেগম বৃহস্পতিবার রাতে তাঁর মাটির তৈরি ঘরে ঘুমিয়ে পড়েন। গতকাল শুক্রবার সকালে তাঁর নাতবউ ওই ঘর থেকে ধোঁয়া বের হতে দেখে চিৎকার করে বাড়ির লোকজন ডেকে তোলেন। পরে বাড়ির লোকজন ঘরের দরজা ভেঙে ভেতরে ঢুকে ফাতেমা বেগমকে মৃত পড়ে থাকতে দেখেন।

কালীগঞ্জ থানার ওসি মো. আলম চাঁদ বলেন, ফাতেমা বেগম ধূমপান করতেন। ধারণা করা হচ্ছে, বিড়ি বা সিগারেটের আগুন থেকে লাগা অগ্নিকাণ্ডে দগ্ধ হয়ে তিনি মারা যান।