আগুনে পুড়ে মা মেয়ের মৃত্যু, বাবা দগ্ধ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফরিদপুরের সালথায় আগুনে পুড়ে মা ফরিদা বেগম (২৮) ও মেয়ে রাবেয়া (৪) মারা গেছে। এ ঘটনায় দগ্ধ হয়েছেন বাবা রিকশাভ্যানচালক সেন্টু মোল্লা (৩৫)। সেন্টুকে গুরুতর আহত অবস্থায় গতকাল শুক্রবার ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
গত বৃহস্পতিবার দিবাগত রাত তিনটার দিকে সালথা উপজেলার বল্লভদী ইউনিয়নের পূর্ব ফুলবাড়িয়া গ্রামে অগ্নিকাণ্ডের এ ঘটনা ঘটে।
সালথা থানার ওসি এ কে এম আমিনুল হক বলেন, এ ঘটনায় সালথা থানায় একটি অপমৃত্যুর মামলা করা হয়েছে। মৃতদেহ দুটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
বল্লভদী ইউপির চেয়ারম্যান ইউনুস আলী মোল্লা বলেন, রাতে সেন্টু তাঁর ঘরে স্ত্রী ও সন্তানকে নিয়ে ঘুমাচ্ছিলেন। সেন্টু দগ্ধ অবস্থায় ঘরের বাইরে বের হয়ে আসতে পারলেও ফরিদা ও রাবেয়া ঘরের ভেতরে পুড়ে মারা যায়।