আগুনে পুড়ে মাদ্রাসাছাত্রীর মৃত্যু!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কুষ্টিয়ার কুমারখালী উপজেলায় গতকাল সোমবার সকালে আগুনে পুড়ে এক মাদ্রাসাছাত্রী মারা গেছেন। তাঁর নাম মুসলিমা খাতুন (১৮)। তিনি কুমারখালী উপজেলার চর মহেন্দ্রপুর গ্রামের আবু প্রামাণিকের মেয়ে। তবে কী কারণে মারা যান, তা সঠিকভাবে জানা যায়নি। মুসলিমা কুমারখালীর সদকী মাদ্রাসার ছাত্রী ছিলেন।কুমারখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার ফেরদৌস আহম্মেদ প্রথম আলোকে বলেন, একটি মেয়ে মারা যাওয়ার খবর পেয়েছি।