আগুনে পুড়ে মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মানিকগঞ্জের দৌলতপুর উপজেলার খলশী হালদারপাড়া গ্রামে গত শনিবার রাতে আগুনে পুড়ে জয়নাল শেখ (৪০) নামের এক ব্যক্তি মারা গেছেন। তিনি গ্রামের বদর উদ্দিনের ছেলে। জানা গেছে, পক্ষাঘাতগ্রস্ত জয়নাল বিছানায় শুয়ে থাকতেন। শনিবার বিকেলে পাশের বাড়ির লোকজনকে জয়নালের দেখভালের দায়িত্ব দিয়ে দুই ছেলেকে নিয়ে স্ত্রী রোকেয়া বেগম বাবার বাড়ি বেড়াতে যান। রাতে বাড়ির একটি টিনের ঘরে ঘুমিয়ে পড়েন জয়নাল। রাত ১১টার দিকে ঘরে হঠাৎ আগুন ধরে আগুনে পুড়ে মারা যান জয়নাল।  মানিকগঞ্জ প্রতিনিধি।